নাটোর: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মিলের কেইন ক্যারিয়ারে আখ ফেলে আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূইয়াসহ অন্যান্যরা।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ থেকে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।
লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।