Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হকাররা আমাদের অংশ, তাদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১৮:৫৪

উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে ডিএনসিসি প্রশাসককে স্মারকলিপি দেন হকার্স প্রতিনিধিদল।

ঢাকা: উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, হকাররা আমাদের অংশ, তাদের নির্দিষ্ট একটি স্থানে বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে। দ্রুত তাদের বিকল্প বসার স্থান করে দেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) ডিএনসিসি’র প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রশাসক এ কথা জানান। সাক্ষাৎকালে হকার্স প্রতিনিধিদল মিরপুরসহ সকল এলাকায় উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি দেন।

প্রশাসক বলেন, হকারদের জন্য হলিডে মার্কেটের পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা চেষ্টা করছি উচ্ছেদকৃত হকারদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা করা। আমরা যদি হকারদের জন্য বিকল্প স্থানে তিন থেকে পাঁচশো দোকান বসার ব্যবস্থা করি, তাহলে ক্রেতারাও সেখানে আসবে এবং কেনাবেচা ভালো হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা বাধ্য হয়েই ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকাদের উচ্ছেদ করেছি এবং আজকের এই পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকাররা নিজেরাই দায়ী। কেননা তারা ফুটপাত ছেড়ে রাস্তা পর্যন্ত দখল করে রেখেছিল, যেখানে সাধারণ জনগণের হাঁটার কোনো পথ ছিল না এবং সাধারণ জনগণ জানতেই পারত না যে, তাদের জন্য ফুটপাত ছিল।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আমরা উচ্ছেদ করার পর তারা জানতে পারে যে জনগণের জন্য ফুটপাত ছিল এবং জনগণ এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে।

তাই মিরপুর ১০ ও মিরপুর-১ এর ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।

সাক্ষাৎকালে হকার প্রতিনিধি দল ও প্রশাসক একমত পোষণ করেন যে, ৫ আগস্টের পরবর্তী হকারদের কারণে সমস্যা আরও জটিল হয়েছে এবং পূর্বে যারা হকার ব্যবসা করত তাদের জন্য বিকল্প স্থানে বসার ব্যবস্থা করে দেওয়া হবে।

প্রশাসক হকার প্রতিনিধি দলকে বলেন, বিকল্প স্থানে নিজস্ব যান চালিত দোকান থাকবে এবং এখানে কোন চৌকি বসানো যাবে না।

সাক্ষাৎকালে গুলশান জোনের ডিসি মো. রুহুল কবির, গুলশান থানার ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর