Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেট
৩ নভেম্বর ২০২৬ ১৬:৪৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১৬:৪৮

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ১৪তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ সড়কের ২৭ নম্বর ১৪ তলা বাসার দ্বিতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মাত্র ১২ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়।

আনোয়ারুল ইসলাম বলেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর