Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদরাসায় হামলা-ভাঙচুর / থাপ্পড়কাণ্ডের সেই শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৭:৩৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১৭:৩৭

আলোচিত অভিভাবক শাহজালাল রুমী

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে এই সময়ের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, টঙ্গীর একটি মাদরাসায় ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে মাদরাসাটিতে হামলা ও ভাঙচুরের অভিযোগে শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা করা হয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর শাহজালাল রুমীর পক্ষে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে আদালত তাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর