Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যবর্তী নির্বাচনের ফল ‘মেনে নিতে প্রস্তুত’ প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৬ ১১:৪৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ১৩:২৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেটি ইমেজেস।

মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই ফলাফল মেনে নিতে ইচ্ছুক এবং বিরোধী দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বুধবার (৪ নভেম্বর) রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিছু আসনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর, নিউ ইয়র্ক টাইমসকে এই নতুন প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প।

টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন, তিনি এই ফলাফলগুলো মেনে নিতে পুরোপুরি ইচ্ছুক এবং বিরোধী দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা সম্ভবত কোনো একটা উপায় বের করে নেব।’

বিজ্ঞাপন

এর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের মুখে পড়ার পর, প্রথমবারের মতো মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!’

রিপাবলিকানদের বিরুদ্ধে বিপর্যয়ের ফলাফল নিয়ে ফক্স নিউজকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

উপস্থাপক ব্রেট বেয়ারকে ট্রাম্প বলেছেন যে, বাতাসে একটা ‘চাপা উত্তেজনা’ ছিল। এই ফলাফলে বিস্ময় প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাদের অসাধারণ সমাবেশ হয়েছিল। আমি একটু অবাক হয়েছি।’

সমঝোতার সুরে তিনি বলেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে তিনি ‘অনেক, অনেক বিষয়ে’ একসঙ্গে কাজ করতে পারবেন।

মধ্যবর্তী নির্বাচনের ফলে তার মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা তিনি নাকচ করে দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর