মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইদ তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সের (সাবেক কংগ্রেস সদস্য) চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এল-সাইদ প্রায় ২০ লাখ ৬১ হাজার এর উপরে ভোট (৫১.৭ শতাংশ) পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী রজার্স পেয়েছেন প্রায় ১৮ লাখ ৪৫ হাজারের (৪৬.৪ শতাংশ) উপরে ভোট। অর্থাৎ, এল-সাইদ এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন।
ডেমোক্র্যাটদের জন্য এই আসন জেতা অত্যন্ত জরুরি, কারণ এতে সিনেটে তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে।
এল-সাইদ এবং রজার্স-উভয়ই এমন ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন, যারা সাধারণত অন্য পক্ষের জোটের সমর্থক।
অবসরে যাওয়া ডেমোক্র্যাটিক সিনেটর গ্যারি পিটার্সের স্থলাভিষিক্ত হয়েছেন আব্দুল এল-সাইদ এবং সাবেক রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্স। এল-সাইদ সিনেটর বার্নি স্যান্ডার্সসহ বেশ কয়েকজন প্রভাবশালী প্রগতিশীল ব্যক্তিত্বের সমর্থন পেয়েছেন।
অন্যদিকে, ২০২৪ সালের সিনেট নির্বাচনে পরাজিত হওয়ার পর মাইক রজার্স পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন এবং তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন লাভ করেছেন। যদিও ১৯৯৪ সালের পর থেকে এই অঙ্গরাজ্যে কোনো রিপাবলিকান প্রার্থী সিনেট নির্বাচনে জয়ী হতে পারেননি।