Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৫:৪৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ১৬:১৬

ইকবাল সোবহান চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এখনও তাকে গ্রেফতার বা আটক দেখানো হয়নি। আমি যতটুকু জানি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।’

বিজ্ঞাপন

সূত্রের দাবি, চলমান শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ রয়েছে ইকবাল সোবহানের বিরুদ্ধে।

এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

সাহাবিদের প্রিয় নফল ইবাদত
৪ নভেম্বর ২০২৬ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর