চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ নওশেদ আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, পাঁচটি রকেট ফ্লেয়ারস (বিস্ফোরক দ্রব্য) এবং চারটি ছোরা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৪ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার নওশেদ আলম মিরসরাই উপজেলার ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মিরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজু করা হয়েছে।