Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাত্র ১০ মিনিটে ওভেন ছাড়া লেমন চিজকেক বল রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
৫ নভেম্বর ২০২৬ ১৫:৩০

বেকিংয়ের ঝামেলা ছাড়াই রেস্তোরাঁ স্বাদের চিজকেক খাওয়ার ইচ্ছে হলে বানিয়ে ফেলুন এই দারুণ লেমন চিজকেক বল। ওভেন বা ডিমের তো কোনো প্রয়োজন নেই-ই, এমনকি রান্নাঘরে খুব বেশি সময়ও খরচ করতে হবে না। টক-মিষ্টির চমৎকার স্বাদে ভরপুর এই বলগুলো ছোট-বড় সবাই চেটেপুটে খাবে।

আসুন জেনে নেই, ঝটপট এটি বানানোর সহজ পদ্ধতি…

প্রয়োজনীয় উপকরণ

টক দই: ১ কাপ
লেবুর রস: ১ চা চামচ
সাদা চকলেট: ২ কাপ
বিস্কুটের গুঁড়া: ১ কাপ (মেরি বা আপনার পছন্দের যেকোনো বিস্কুট)
নারিকেল তেল: সামান্য (চকলেট গলানোর সুবিধার জন্য, অপশনাল)

প্রস্তুত প্রণালি

ডো তৈরি:

প্রথমে ব্লেন্ডারে বিস্কুটগুলো ভালোভাবে গুঁড়া করে নিন। এবার একটি বড় বাটিতে টক দই, লেবুর রস ও বিস্কুটের গুঁড়া একসঙ্গে নিন। সব উপকরণ ভালোভাবে মেখে একটি নরম ও মসৃণ ডো তৈরি করে নিন।

বিজ্ঞাপন

বল তৈরি ও প্রথম ধাপের ঠান্ডা করা:

তৈরি করা ডো থেকে চামচ দিয়ে সামান্য অংশ নিয়ে হাতের তালুতে গোল করে ছোট ছোট বল বানিয়ে নিন। এবার বলগুলো একটি ট্রে বা প্লেটে সাজিয়ে ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এতে বলগুলো শক্ত হয়ে যাবে এবং পরবর্তী ধাপে চকলেটের প্রলেপ দেওয়া সহজ হবে।

চকলেট গলানো:

একটি বাটিতে সাদা চকলেট নিয়ে গরম পানির পাত্রের ওপর বসিয়ে ‘ডাবল বয়লার’ পদ্ধতিতে গলিয়ে নিন। সাদা চকলেট সহজে না গললে সামান্য নারিকেল তেল মিশিয়ে নিতে পারেন, এতে চকলেটের ঘনত্ব সঠিক থাকে এবং প্রলেপ লাগানো সহজ হয়। (টিপস: সাদা চকলেটের পরিবর্তে চাইলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন।)

চকলেটের প্রলেপ:

ফ্রিজ থেকে ঠান্ডা করা বলগুলো বের করে একে একে গলানো চকলেটে ডুবিয়ে নিন। প্রতিটি বলের চারদিকে যেন সমানভাবে চকলেটের আস্তরণ পড়ে, সেদিকে খেয়াল রাখুন।

শেষ:

চকলেট মাখানো বলগুলো আবার ট্রেতে সাজিয়ে ফ্রিজে রেখে দিন। চকলেট ভালোভাবে জমে শক্ত হয়ে গেলেই তৈরি আপনার প্রিমিয়াম লেমন চিজকেক বল! পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ সাধারণ তাপমাত্রায় রেখে তারপর পরিবেশন করুন—প্রথম কামড়েই এর সতেজ লেবুর ফ্লেভার ও চিজের ক্রমি ভাব মুগ্ধ করবে সবাইকে।

টিপস: চকলেটের প্রলেপ দেওয়ার ঝামেলায় না যেতে চাইলে শুধু শুকনো বিস্কুটের গুঁড়াতেও বলগুলো গড়িয়ে নিতে পারেন, সেটাও খেতে দারুণ লাগে!

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর