Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাত পোহালেই সাফের লড়াই, দেখে নিন সব দলের স্কোয়াড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ২১:২৩

রাত পোহালেই ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দুই সপ্তাহের এই প্রতিযোগিতা। শিরোপার লড়াইয়ে নামছে স্বাগতিক বাংলাদেশসহ ছয় দেশ।

এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট। ছয় দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশের ২৮ সদস্যের দলে আছেন হামজা দেওয়ান চৌধুরী, জামাল ভূঁইয়া ও শমিত সোমের মতো পরিচিত মুখ।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে। এরপর ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ১৪ নভেম্বর হবে দুই সেমিফাইনাল, আর ফাইনাল ১৭ নভেম্বর। সব ম্যাচের ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম।

এক নজরে ছয় দলের স্কোয়াড:

বাংলাদেশ: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মোহাম্মদ তাজ উদ্দিন, আবদুল্লাহ ওমর সাজিব, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতাফুসা, মিনহাজুল করিম শাদিন ও মোহাম্মদ মাহে খান।

ভুটান: লোচো নিমা, তানদিন শেওয়াং, ফুনশো জিগমে, তেনজিন নরবু, দেইচোগ দ্রাকার দর্জি, জিগমেন সেলতোব দর্জি, চেনচো গিয়েলশেন, পেমা জাংপো, কিনজাং তেনজিন, ওরগেন শেরিং, কিংগা ওয়াংচুক, কিনলে পেনজোর, জিগদ্রেল ওয়াংচুক, দাওয়া শেরিং, নিমা ওয়াংদি, শেলথ্রিম নামগিয়েল, জেতসুন দর্জি, কিনজাং তাশি তোবদেন, সোনাম দর্জি, গিয়েলশেন জাংপো, দেন্দুপ নামগিয়েল, জিগমে সুলত্রিম ও বিকাশ প্রধান।

ভারত: আরশ আনোয়ার শেখ, মোহনরাজ কে, প্রিয়াংশ দুবে, আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, মিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উভাইস, নাথান রড্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি, অভিষেক সূর্যবংশী, আদিসন সিং থোকচোম, ব্রাইসন ফার্নান্দেস, এবিনদাস ইয়েসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফাল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম, ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।

মালদ্বীপ: মোহাম্মদ আশওয়ান, হুসেইন শরিফ, মোহাম্মদ শাফিউ, সামুহ আলী, হাসান ইনায়াজ, হুসেইন সিফাউ ইউসুফ, আহমেদ আইহাম (আইহু), আমধান আলী, থোইফ গাসিম, আহমেদ মাইশ রশিদ, আহমেদ আইহাম (ফাথো), ইব্রাহিম ওয়াহিদ হাসান, ইব্রাহিম আইসাম, নিশাম মোহাম্মদ রশিদ, আজহাম রশিদ, ইথান ইব্রাহিম জাকি, আলী হামধান, ইব্রাহিম মাহুধি হুসেইন, নাসাহ ইব্রাহিম নাসির, নাইজ হাসান, আলী ফাসির, মোহাম্মদ নাঈম, মুজধান হাসান ও আবদুল্লাহ লুথ ইব্রাহিম।

পাকিস্তান: সাকিব হানিফ, হাসান আলী, ইউসুফ বাট, আবদুল রহমান, আবদুল্লাহ ইকবাল, আলী খান নিয়াজি, ইসাহ সুলিমান, হারিস জেব, হাসিব আহমেদ খান, মামুন মুসা খান, মোহিবুল্লাহ আফ্রিদি, ওয়াকার এহতিশাম বেলুচ, জুনায়েদ শাহ, আদিল নবী, আলী উজাইর মাহমুদ, হাইয়ান খাত্তাক, তুফায়েল খান শিনওয়ারি, জাইনুল আবেদিন ইসহাক, মুহাম্মদ জুনায়েদ, আলী আকবর খান, সৈয়দ আলী রাজা, আবদুল সামাদ আরশাদ, আলমগীর গাজী, কলিমুল্লাহ, মিকেল আবদুল্লাহ, নাজিবুল্লাহ, শায়াক দোস্ত ও উমর নওয়াজ।

শ্রীলঙ্কা: সুজান পেরেরা, কভিশ ফার্নান্দো, মোহাম্মদ মুরসিথ, মোহাম্মদ হাসমির, মুহাম্মদহু মুনসিফ, চালানা চামেরা, জুড সুপান, জেসন থায়াপারান, জেরেমি পেরেরা, উইলিয়াম থমাসন, অনুজান রাজেন্দ্রাম, ক্লদিও কামারখনেখট, ভারত সুরেশ, স্টিভেন সাকায়ারাদজি, লিওন পেরেরা, আধাভান রাজামোহন, গ্যারেট কেলি, নিলোশান সেথুরওয়াসান, অলিভার কিলার্ট, ডিলন ডি সিলভা, স্যামুয়েল ডুরান্ট, ওয়াসিম রাজিক, ওয়েড ডেকার, রাহুল সুরেশ, মুথুচ্চুমারু রেমিয়ন, আইমান জাওয়াহির, রেজিজ ক্যানিস্তান ও আমান ফিজার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর