হিলি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আগামী ৭ নভেম্বর (শনিবার) দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এদিন স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন এ তথ্য জানান।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটির কারণে ওই দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরদিন ৮ নভেম্বর রোববার থেকে আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার বন্ধ থাকবে না। সপ্তাহের অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে সাত দিনই ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।