Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাইসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১৫:০৪

গ্রেফতারকৃত দুইজন।

নীলফামারী: নীলফামারীর ডোমারে শ্বশুরবাড়িতে চুরি ও লুটের অভিযোগে জামাইসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাতকৃতরা হলেন নীলফামারী সদরের হাজিগঞ্জ এলাকার এজাজুল ইসলামের ছেলে মো. আজিম (২৬) এবং তফিজ উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮)। আজিমের শাশুড়ি ডোমার উপজেলার জামিরবাড়ি হুজুরপাড়া এলাকার মো. ইয়াসীন আলীর স্ত্রী রেখা বেগমের (৪৫) দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত ২ এপ্রিল রাতে আজিম তার শ্বশুরবাড়িতে যান। সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে বাদি রেখা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আজিম ও তার সহযোগী তৌহিদুল ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় ডোমার থানায় গত ৩ এপ্রিল অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা দায়ের করেন রেখা বেগম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে আসামি দু’জনকে গ্রেফতার করে ডোমার থানার পুলিশ।

মামলার বাদী রেখা বেগম বলেন, ‘ঘটনার দিন আজিম ও তার বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত খেতে এসে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। আমরা ঘুমিয়ে পড়লে তারা ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এরপর থেকে তারা পলাতক ছিলো।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আঙ্গুর ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজকে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

শীতের আমেজে ‘ফায়ারউড ডে’
৫ নভেম্বর ২০২৬ ১৪:৪৪

আরো

সম্পর্কিত খবর