Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৪, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ১৪:৩৪

ছবি: সংগৃহীত

জামালপুর: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও আট মাস বয়সি এক শিশুসন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সি মেয়ে রিফা।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাবার সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে শওকত হাসান লিখন নামে আরও একজন মারা যান। তার বাড়ি মেলান্দহের শাহজাদপুরে।

বিজ্ঞাপন

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় তিনি নিহত এবং আহতদের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ এবং দুর্ঘটনার কারন অনুসন্ধান করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর