Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: মন্ত্রী টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ৭ নভেম্বর ২০২৬ ১৫:৪৪

বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

শনিবার (৭ নভেম্বর) সকা‌লে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এ দেশের মানুষ। এটি ছিল একটি জনযুদ্ধ। সেই জনযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর