Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ বছর বয়স থেকেই এনআইডির তথ্য নিবন্ধনের পরিকল্পনা ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১৬:০১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬ ১৭:১৪

নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা: ৬ বছর বয়স থেকে শিশুদের প্রাথমিক শিক্ষায় প্রবেশের সময় থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেইজে তথ্য নিবন্ধনের চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎রোববার (৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা বলেন।
‎
‎৬ বছর থেকেই এনআইডি তথ্য নিবন্ধন

‎ভোটার বা নাগরিক নিবন্ধনে তথ্যের পরিধি বাড়ানোর বিষয়ে ইসি সচিব জানান, ভোটার নিবন্ধনে ১৬ বছর বয়স থেকেই তথ্য সংগ্রহ থামিয়ে না রেখে আরও কম বয়স থেকে তথ্য ডেটাবেইজে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘শিশুরা যখন প্রাথমিক শিক্ষায় প্রবেশ করে (আনুমানিক ৬ বছর বয়স), সেই সময় দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই আমরা একটি শক্তিশালী ডেটাবেইজ গড়ে তোলার চিন্তাভাবনা করছি।’
‎
‎ইভিএমের চূড়ান্ত স্টক টেকিং শুরু

বিজ্ঞাপন

‎নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে ইসি সচিব জানান, কমিশন আর ইভিএম ব্যবহার করবে না।

তিনি বলেন, ‘ইভিএম আমরা আর ব্যবহার করব না। এগুলো ডিসপোজাল (বিনাশ বা নিষ্কাশন) করার উদ্দেশ্যে আমরা ফাইনাল স্টক টেকিং (চূড়ান্ত হিসাব-নিকাশ) শুরু করেছি। কোন পদ্ধতিতে এসব ইভিএম ডিসপোজ করা হবে, সে বিষয়ে গঠিত কমিটির সুপারিশ পাওয়ার পর চূড়ান্ত পদক্ষেপ জানা যাবে।’
‎
‎ইউপি নির্বাচনের প্রস্তুতি

‎স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব জানান, প্রথম ধাপে এক হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার তালিকায় শীর্ষে রাখা হচ্ছে। এসব মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ শেষের পথে থাকা ইউপিগুলো নিয়েই শিগ্‌গিরই নির্বাচনের প্রাথমিক ধাপ শুরু করবে কমিশন।

সারাবাংলা/এনএল/এমএম
বিজ্ঞাপন

প্রথম ধাপে ১ হাজার ইউপিতে ভোট
৮ নভেম্বর ২০২৬ ১৭:০৮

আরো

সম্পর্কিত খবর