Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইংল্যান্ড সফরে ম্যাচ সংখ্যা বাড়ছে বাংলাদেশের!

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১২:৫৮

১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে সফরে একটা মাত্র টেস্ট নয়, বাংলাদেশ খেলতে পারে দুট টেস্ট। ইংল্যান্ড টেস্টের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার লক্ষ্যে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, সেই আলোচনা প্রায় চূড়ান্ত।

২০২৭ সালের আন্তর্জাতিক সূচিতে বাংলাদেশ পুরুষ দলের ইংল্যান্ড সফরের বিষয়টি আগেই নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, ২৮ মে থেকে ১ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ইংল্যান্ড-বাংলাদেশ একমাত্র টেস্ট। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে লর্ডসের ম্যাচের আগেই ইংল্যান্ডে পৌঁছানোর কথা টাইগারদের। বিসিবির সূত্র জানিয়েছে, চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। ম্যাচ দুটির সম্ভাব্য সময় ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে। দ্রুতই সূচি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হতে পারে। ইংল্যান্ডের কন্ডিশনে লাল বলের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

২০১০ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। সেবার দুই টেস্টের সিরিজে দুটিতেই হেরেছিল টাইগাররা। লর্ডসে প্রথম টেস্টে তামিম ইকবাল করেছিলেন সেঞ্চুরি, আর শাহাদাত হোসেন নিয়েছিলেন পাঁচ উইকেট। দুজনই জায়গা করে নিয়েছিলেন লর্ডসের অনার্স বোর্ডে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর