Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান-সমর্থিত ৩ ব্যক্তির বিরুদ্ধে ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১০:৫৫

যুক্তরাষ্ট্র গত মাসে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে। গেটি ইমেজেস।

মার্কিন বিচার বিভাগ (ডিওজে) ইরান-সমর্থিত তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, এই ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে কয়েকটি হামলার প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। যার মধ্যে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিকে লক্ষ্য করে করা হামলার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ডিওজে জানিয়েছে, এই তিন ব্যক্তি ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি) এবং ইরাকের ‘কাতাইব হিজবুল্লাহ’-এর সমর্থনে কাজ করেছেন।

বিচার বিভাগ অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করেছে। তারা হলেন-মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলী আল-হাসানি। তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হয়েছে, যাকে কর্তৃপক্ষ ‘সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

আল-সাদি বর্তমানে নিউ ইয়র্কের একটি কারাগারে রয়েছেন। তবে মোহাজেরি ও আল-হাসানি কোথায় আছেন, তা সরকারি কৌঁসুলিরা প্রকাশ করেননি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঘোষিত এই অভিযোগগুলো দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিকে কেন্দ্র করে আনা হয়েছে, যেখানে মার্কিন বাহিনী ও তাদের বোমারু বিমানগুলো মোতায়েন ছিল। ইরানবিরোধী যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকেই বোমারু বিমানগুলো পরিচালনা করেছিল।

সেপ্টেম্বর মাসে স্থানীয় এক কৃষক ফেয়ারফোর্ড এলাকায় কয়েকজন ব্যক্তিকে কয়েকটি সাদা ভ্যানসহ ‘সন্দেহজনক’ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখে পুলিশকে খবর দেন।

এই ঘটনার প্রেক্ষিতে ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, যাদের সবাই পরে জামিনে মুক্তি পান। পরবর্তীতে তাদের মধ্যে দুজনকে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার সন্দেহে পুনরায় গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট’ বা জাতীয় নিরাপত্তা আইনের আওতায় অভিযোগ আনা হয়।

ডিওজের দাবি অনুযায়ী এই ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলা বা হামলার প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনাটির কয়েক দিন পর, যুক্তরাষ্ট্র ফেয়ারফোর্ড থেকে তাদের সমস্ত বি-১ বোমারু বিমান প্রত্যাহার করে নেয়।

তবে, ইরান এই ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততার কথা জোরালোভাবে অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

ফ্রান্সে বাড়ছে ন্যূনতম মজুরি
১১ নভেম্বর ২০২৬ ০৯:২৫

আরো

সম্পর্কিত খবর