ঢাকা: শিক্ষক ও কর্মকর্তা পদে মোট ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। আগ্রহী প্রার্থীরা শিক্ষক পদে আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর এবং কর্মকর্তা পদে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন ।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
শিক্ষক পদে নিয়োগ
পদের নাম ও পদসংখ্যা:
১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক:৩টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
২. যন্ত্রকৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক: ১টি স্থায়ী পদ।
বেতন: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা।
৩. বস্তু ও ধাতব কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক-১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৪. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপক-২টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৫. স্থাপত্য বিভাগ
সহকারী অধ্যাপক: ২টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
লেকচারার-২টি অস্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
৬. পদার্থবিজ্ঞান বিভাগ
সহকারী অধ্যাপক: ১টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৭. কেমিকৌশল বিভাগ
লেকচারার: ১টি অস্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
৮. মানবিক বিভাগ
লেকচারার (অ্যাকাউন্টিং): ১টি অস্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
মোট পদসংখ্যা: ৮টি বিভাগে ১৫ জন।
আবেদনের যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা
https://regoffice.buet.ac.bd/?page_id=12 এই ঠিকানায় বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের নিয়ম: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটের Vacancy-এর জব সার্কুলার পেজে পাওয়া যাবে। প্রয়োজনে রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে।
আবেদন ফি: ৬০০ টাকা।
আবেদন শেষ: ৬ ডিসেম্বর ২০২৬।
কর্মকর্তা পদে নিয়োগ
পদের নাম ও পদসংখ্যা:
১. ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশন
প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার১টি।
বেতন: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা।
সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ১টি।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
সায়েন্টিফিক অফিসার—১টি।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
২. প্রধান প্রকৌশলীর কার্যালয়
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)—১টি।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৩. ডিএইআরএস অফিস
ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ)—১টি।
বেতন: ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা।
মোট পদসংখ্যা: ৩টি কার্যালয়ে ৫ জন।
আবেদনের যোগ্যতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ভিন্ন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগ পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনসংক্রান্ত তথ্যের জন্য recruitment\@regtr.buet.ac.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।
আবেদন ফি: ৬০০ টাকা।
আবেদন শেষ: ২৫ নভেম্বর ২০২৬।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে দেখুন-