Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২৩:০১

বাড্ডা লিংক রোডে বাসে আগুন।

ঢাকা: রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের সংবাদ আমরা এই মাত্র পেয়েছি। বিস্তারিত কিছু বলতে পারছি না। ঘটনাস্থলে আমাদের ইউনিট যাচ্ছে।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা পুলিশের কাছে এখন পর্যন্ত এমন কোন তথ্য নেই বলে জানানো হয়।

এদিন, রাত পৌনে ৯টায় রাজধানীর মিরপুরের পল্লবী সিরামিক্স রোডে ‌‌’মিরপুর সুপার লিং’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর