Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৪:৩০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ১৪:৩৪

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ওই বাসায় এই হামলা চালায় দুর্বৃত্তরা।

কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা স্থানীয়দের বরাত দিয়ে জানান, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিছিল নিয়ে এসে বাসার নিচতলার গ্যারেজে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায় এবং কেয়ারটেকারের কক্ষ ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর