Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে মধ্যরাতে বিআরটিসির বাসে পেট্রোল বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১২:০৫

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে আম চত্বর এলাকা। পরে তারা বাস টার্মিনালে আগুন দেখতে পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভাতে চেষ্টা করেন তারা কিন্তু তা সম্ভব হয়নি। একটি বাস পুরোপুরি পুড়ে যায়। অপর একটি আগুন নেভানোর সময় ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে শাহ মখদুম থানার ওসি মো. আকবর আলী বলেন, রাত আড়াইটার দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল বোমা মারা হয়। এতে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আরেকটি বাসের কিছু ক্ষতি হয়েছে। তবে আগুনে একটি বাস পুড়ে গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর