Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

স্টাফ করেসপন্ডেট
১৯ নভেম্বর ২০২৬ ২২:১৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ২২:১৮

নিহত ২ ভাই

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।  নিহত দুই ভাই হলেন- ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজমাহমুদ ইরাত (২৮)। তাঁরা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলের ৫ আরোহী আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, তুষার ও ইরাত মোটরসাইকেলে করে ফরহাদাবাদের বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। ইরাতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় তুষার ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চমেক হাসপাতালে নেওয়ার পথে তার ভাই ইরাতের মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাটহাজারীর বাসিন্দা ফাহিম (১৯) নামে অপর মোটরসাইকেলের এক যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে, এ ঘটনার আইনগত প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর