Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১১:১৬

গ্রেফতার যুবলীগ নেত্রী পাপিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত নিষিদ্ধ যুবলীগের নড়াইল জেলা শাখার দফতর সম্পাদক পাপিয়া সুলতানা-কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এমএম