Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৪:৩২

আদালতে লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকী । ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে উপস্থিত হয়েছেন তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমে সরাসরি ট্রাইব্যুনাল-২-এর এজলাস কক্ষে যান কাদের সিদ্দিকী।

এ সময় উপস্থিত সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে বিরক্তি প্রকাশ করে তাকে বলতে শোনা যায়, ‘এত ছবি তুলে কী হবে।’

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার এ মামলায় আসামিপক্ষের অব্যাহতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে অংশ নিতেই ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন কাদের সিদ্দিকী।