পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা।
এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মধ্যে মতবিনিময় করেন তারা।