ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিদ্ধেশ্বরী এলাকায় নিজ বাসায় অভিযান চালায় ডিবি তাকে গ্রেফতার করে।
ডিএমপির উপ-পুলিশক মিশনার মো. আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালায় ডিবি গুলশান বিভাগের একটি দল। অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে গ্রেফতারকালে আনোয়ার পারভেজ টিংকু পুলিশকে জানান, সম্প্রতি তিনি স্বপ্নে দেখেছিলেন ডিবির অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তিনি অনেকের সঙ্গে শেয়ারও করেছিলেন।