Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপ্রতিম হত্যা: বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১০:৩৬

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।

ঢাকা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ। রোববার (২৯ নভেম্বর) মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, শুনানিতে চার আসামিকে হাজির করা হবে। তবে মামলার প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে।

এর আগে, গত ২১ নভেম্বর মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক বিচার শুরুর তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন। ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। কোনো আসামি আদালতে অনুপস্থিত থাকলে সে বিষয়ে বিচারক পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর