Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেনা সহায়তায় ডিএমপির ২৯ থানার কার্যক্রম শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১২:২৬

ঢাকা: অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর সেনাপাহারায় শুরু হয়েছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার কার্যক্রম। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও থানা উদ্বোধন করা হয়েছে। এসময় তেজগাঁও বিভাগের উপ কমিশনার এএইচএম আজিমুল হক, অতিরিক্ত উপ কমিশনার ও সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

থানায় কার্যক্রম শুরুর আগে সেনাবাহিনীর টিম স্থানীয়দের সঙ্গে কথা বলেন। স্থানীয় জনগণ কথা দিয়েছেন, থানায় কোনো প্রকার হামলা হবে না। এসময় ২৫ ইস্ট বেঙ্গল রেজি্মেন্টের কোম্পানি কমান্ডার মেজর মো. সাখাওয়াত হোসেন।

তেজগাঁওয়ের ডিসি আজিমুল হক বলেন, থানায় প্রায় ৪০ জন ইতোমধ্যে যোগ দিয়েছে। পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে।

বিজ্ঞাপন

তেজগাঁও বিভাগের তিনটি থানার কাজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বাকি তিনটির কাজ শুরু করতে দেরি হবে।

তিনি বলেন, থানা জনগণের, পুলিশও জনগণের। পুলিশ সদস্যদের থানায় ফিরতে সহযোগিতার আহবান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, আমরা আমাদের সহকর্মীদের হারিয়েছি। আমরা সবসময় চেইন অফ কমান্ডে কাজ করি। জনগণকে বলবো আমাদের আবারো আস্থার জায়গাটা দিন।

তেজগাঁও থানার পাশাপাশি স্বল্প পরিসরে ডিএমপির ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সেগুলো হলো:-
১। রমনা
২। শাহবাগ
৩। নিউমার্কেট
৪। কলাবাগান
৫। ধানমন্ডি
৬। হাজারীবাগ
৭। কোতয়ালী
৯। চকবাজার
১০। সূত্রাপুর
১১। ডেমরা
১২। গেন্ডারিয়া
১৩। মতিঝিল
১৪। সবুজবাগ
১৫। শাহজাহানপুর
১৬। তেজগাঁও
১৭। শেরে-বাংলানগর
১৮। হাতিরঝিল
১৯। শাহ আলী
২০। কাফরুল
২১। ভাষানটেক
২২। দারুসসালাম
২৩। রূপনগর
২৪। গুলশান
২৫। ক্যান্টনমেন্ট
২৬। বনানী
২৭। উত্তরা পশ্চিম
২৮। উত্তরখান
২৯। বিমানবন্দর

সারাবাংলা/ইউজে/এনইউ
বিজ্ঞাপন

ফ্রান্সে বাড়ছে ন্যূনতম মজুরি
১১ নভেম্বর ২০২৬ ০৯:২৫

আরো