Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৬:০২

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনের সময় হতাহতের ঘটনার ‘আন্তর্জাতিক তদন্ত’র জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে গুলশানে জাতিসংঘের অফিসে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই সময় তার সঙ্গে দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি, আমরা চিঠি দিয়েছি।’

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ‘যে হত্যাযজ্ঞ হয়েছে, গুম হয়েছে, এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাযজ্ঞ হয়েছে, সেটাকে জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ নাগরিকদের হত্যা করে ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের দুঃসাহস কে না করে।’

তিনি বলেন, ‘আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছি। জাতিসংঘকে অনুরোধ করেছি। আমরাও ইন্টারিয়াম গভমেন্টও বলেছি, জাতিসংঘকে বলার জন্য। জাতির এই ক্রান্তিলগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি এবং সেটাই আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি।’

সারাবাংলা/এজেড/ এনইউ
বিজ্ঞাপন

আরো