Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৯:৩৭

সালমান এফ রহমান ও আনিসুল হক।

ঢাকা: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল ইসলাম।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌ-পথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদর ঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। তাদের নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও একজন হকার।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপি কমিশনার জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রী এমপিরা গা ঢাকা দেন।

সারাবাংলা/ইউজে/এনইউ
বিজ্ঞাপন

আরো