Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিনামূল্যে দেখা যাবে ‘মহানগর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ১৭:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশফাক নিপুণ বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘মহানগর’। ২০২১ সালে মুক্তি পাওয়া সিরিজটির ইতোমধ্যে ২টি সিজন এসেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে এর অন্তিম সিজন। এমন সময় জানা গেল সিরিজটির প্রথম সিজন দর্শকদের জন্য একদম বিনামূল্যে দেখার ব্যবস্থা করা হয়েছে।

আগামী ৩০ আগস্ট থেকে হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে এটি। লাগবে না কোনও সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। নিশ্চিত করেছে হইচই বাংলাদেশ কর্তৃপক্ষ।

এ বিষয়ে পরিচালক আশফাক নিপুণ বলেন, ‘‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এতো পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনও মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনও সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ যে কোনও স্থান থেকে ‘মহানগর’ দেখতে পারবেন ফ্রি।’’

বিজ্ঞাপন

সিরিজটির প্রধান চরিত্র ওসি হারুন হিসেবে দেখা গিয়েছে মোশাররফ করিমকে। তিনি বলেন, ‘‘মহানগর’ মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য। এখনও দর্শক ওসি হারুনকে দেখতে চায়। আপাতত, ৩০ আগস্ট থেকে মহানগর প্রথম সিজন হইচইতে দেখা যাচ্ছে একদম ফ্রি।’

‘মহানগর’-এর প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসার প্রমুখ।

সারাবাংলা/এজেডএস