Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পতেঙ্গা সৈকতে নারীর লাশ, পুলিশের ধারণা—খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করে লাশ সৈকতে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান সারাবাংলাকে জানান, চরপাড়ায় সৈকতে পাথরের ব্লকে আটকে ছিল লাশটি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তার পরণে সালোয়ার কামিজ ছিল।

‘নিহত নারীর বাম চোখে ও হাতে গুরুতর জখমের চিহ্ন আছে। আমাদের ধারণা, তাকে গত (মঙ্গলবার) রাতে কেউ হত্যা করে লাশ সৈকতে ফেলে গেছে। লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। স্থানীয় কেউ ওই নারীকে চিনতে পারছেন না। স্বজন পরিচয়ে কেউ লাশ শনাক্তও করেননি। আমরা অজ্ঞাত হিসেবেই লাশটি উদ্ধার করেছি।’

বিজ্ঞাপন

ওসি মাহফুজুর আরও জানান, পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক বিভাগের একটি টিম মৃত নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/আরডি/এনইউ