Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় ছিনতাইকারীদের লাঠির আঘাতে আহত জামায়াতের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহত আব্দুল্লাহ হিল কাফি জামায়াত ইসলামী সাপাহার উপজেলা শাখার সেক্রেটারি ছিলেন। তিনি উপজেলার কাওয়াভাসা গ্রামের মাওলানা আব্দুর রহিমের ছেলে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার রাতে দলীয় কার্যালয় থেকে মিটিং শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন আব্দুল্লাহ হিল কাফি। পথে উপজেলার সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি থামায়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

কিছুক্ষণ পরে দলীয় কিছু লোকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে সড়কের ওপরে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হন। তবে তার মাথায় হেলমেট থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

ওসি আরও জানান, এবিষয়ে সাপাহার থানায় একটি হত্যাসহ ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে।

সারাবাংলা/এনইউ