Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে নারীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা খুন


৩ অক্টোবর ২০২৪ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারীকে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশের একটি পাহাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘চায়না ইকোনোমিক জোনের অদূরে একটি পাহাড় থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রাই লাশটি দেখে পুলিশকে খবর দেয়। তিন থেকে চার দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তাকে খুন করে তার লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি।’

বিজ্ঞাপন

‘ওই নারীর আনুমানিক বয়স ৩৫ বছর হবে। কুকুর বা শেয়াল লাশের কিছু অংশ খেয়ে ফেলেছে। সুরতহাল শেষে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,’— বলেন ওসি।
সারাবাংলা/আইসি/টিআর