Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে ভুয়া গোয়েন্দা সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ২১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহীতে ফাহিম আহসান সেতু নামের এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর মেসওয়েটার পদের একটি পরিচয়পত্র জব্দ করা হয়।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বারুইপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক ফাহিম রাজশাহী মহানগরের রায়পাড়া মহল্লার আবদুল কুদ্দুসের ছেলে।

জানা গেছে, ফাহিম নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে একটি বাড়ি তল্লাশি করতে যায়। প্রতারণার এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকতার জানান, ফাহিম হাসান এর আগেও ওই বাড়িতে গিয়ে প্রতারণা করে দুই হাজার টাকা হাতিয়ে নেয়। সোমবার আবারও গিয়ে বাড়ি তল্লাশি করতে চান। এ সময় ভুক্তভোগী নারী আশপাশের লোকজনকে ডাকেন। তারা খোঁজখবর নিয়ে দেখেন সে ভুয়া গোয়েন্দা সদস্য ও প্রতারক। পরে তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

ওসি জানান, আটক ব্যক্তিকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সারাবাংলা/এসআর