Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ১৬:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মধ্যশীলমান্দী এলাকার সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে সড়কের পাশে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শেখেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার পরিচয় নিশ্চিতের পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর