Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পূজা মণ্ডপে আহতদের হাসপাতালে পরিদর্শন করলেন তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপনডেন্ট
১২ অক্টোবর ২০২৪ ১৩:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা:  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সকল খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

শুক্রবার (১১ অক্টোবর) রাতে তাঁতি বাজার পূজা মণ্ডপে দুষ্কৃতিকারীদের হামলার আহত ব্যক্তিদের দেখতে মিডফোর্ড হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে কিন্তু আমরা সেই সুযোগ তাদের দিবো না। দুষ্কৃতিকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। আমরা একটি নিদর্শন স্থাপন করতে চাই যেন এই ধরনের ঘটনা ঘটানোর সাহস ভবিষ্যতে আর কেউ না পায়।’

বিজ্ঞাপন

এরপর তিনি তাঁতি বাজার পূজা মণ্ডপ পরিদশন করেন।

উল্লেখ্য আজ রাতে ৪-৫ জন দুষ্কৃতিকারী তাঁতি বাজার পূজা মণ্ডপে কাঁচের বোতল ছোড়ার চেষ্টা করে। কাচের বোতল নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে ছুটে যান।

সারাবাংলা/ জেআর/ এসডব্লিউআর