Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক মেয়র আতিক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

এদিন শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরো দুই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এই দুই মামলায় গ্রেফতার দেখান।

এ সময় আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

বিজ্ঞাপন

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

সারাবাংলা/কেআইএফ/ইআ
বিজ্ঞাপন

আরো