Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপের ধাক্কা, চালক-হেলপারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন।

বিজ্ঞাপন

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো