Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি অপসারণ: ফখরুলের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠক

স্পেশাল করসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২১:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অপসারণ ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা।

শনিবার (২৬ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন ও সদস্য আরিফুল ইসলাম আদিব।

বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। ফ্যাসিবাদ বিলুপ্তের আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এখন এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি। আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি। সেখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতা কীভাবে গঠন করা যায় এবং কী ঘোষণা দেব তা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কীভাবে দ্রুততম সময়ে অপসারণ করা যায় এবং কীভাবে রাজনৈতিক সংকট দূর করা যায়, তা নিয়ে কথা বলেছি। তৃতীয়ত, জাতীয় ঐক্যকে ধরে রেখে কীভাবে সরকার পরিচালনা করা যায় তা নিয়ে কথা বলেছি।’

হাসনাত বলেন, ‘বিএনপি নেতারা আমাদের সব কথা শুনেছেন। তারা জানিয়েছেন, আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন, পরে তাদের সিদ্ধান্ত জানাবেন। একই ইস্যুতে আমরা জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছি। তারা নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতির অপসারণ চায়। আগামীতে এসব বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করা হবে।’

সারাবাংলা/এজেড/এইচআই
বিজ্ঞাপন

আরো