Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জেনেভা ক্যাম্পে সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২১:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে সাজ্জেন ওরফে রহমত (১৩) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। গুরুতর আহত ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জেনেভা ক্যাম্পের ভিতরে এই ঘটনা ঘটে।

আহত সাজ্জেনের বাবা শমসের আলী জানান, তারা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে থাকেন। বিকেলে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পের ভিতরে চুয়া সেলিম ও বুনিয়া সোহেল নামে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় পাম্প থেকে খাবার পানি নিয়ে বাসায় ফেরার পথে ৮ নম্বর সেক্টরে সাজ্জেন গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওই কিশোরকে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর
বিজ্ঞাপন

আরো