Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় দলের ক্যাম্পে নেই জামাল, তারিক-বিশ্বনাথদের চোট সমস্যা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ২১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। আগামী ১৩ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় দুই ম্যাচের জন্য প্রথম দফায় ১৬ জন নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দ্বিতীয় দফায় ক্যাম্পে ডাক পাওয়া ১১ ফুটবলারের মধ্যে আছেন আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিনরা। তবে এই এই প্রস্তুতি ক্যাম্পে নেই অধিনায়ক জামাল ভুঁইয়া।

১লা নভেম্বর থেকেই চলছে কাবরেরার প্রস্তুতি ক্যাম্প। মূলত ভুটানে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে ব্যস্ত থাকার কারণেই বাকিদের ছাড়া কেবল ১৬ জনকে নিয়ে প্রস্তুতি শুরু করেন এই স্প্যানিশ কোচ। তবে পারিবারিক কারণে এবার ক্যাম্পে নেই নিয়মিত অধিনায়ক জামাল। জানা গেছে, বাবা হতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

দ্বিতীয় দফায় ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে আছেন দুজন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও মেহেদী হাসান শ্রাবণ। প্রথম দফায় ডাকা হয়েছে মিতুল মারমা ও সুজন হোসেনকে। ২৩ জনের মূল স্কোয়াড ঘোষিত হলে বাদ পড়বেন একজন। ফিফার গত উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলে থাকলেও ম্যাচ পাননি জিকো। চোটের কারণে দলে জায়গা পাননি জুন-সেপ্টেম্বরের উইন্ডোতে।

চোটের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী।

প্রথম দফায় ক্যাম্পে ডাক পেয়েছেন যারা : মিতুল মারমা, মো. সুজন হোসেন, মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, মো. রহমত মিয়া, মো. শাকিল হোসেন, মো. ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ ও দিদারুল আলম, শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম।

দ্বিতীয় দফায় ক্যাম্পে ডাক পেয়েছেন যারা: আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসনে রাহুল, মজিবর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।

সারাবাংলা/জেটি/এসএইচএস