Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দেশের ভেতর আ. লীগের সভা-সমাবেশ, মিছিল করার কোনো সুযোগ নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৫:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব লেখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’

ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাখ্যা দিলেন প্রেস সচিব: অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাশত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।

বিজ্ঞাপন

এদিকে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ।

আজ সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

এর আগে, শুক্রবার (৮ নভেম্বর) শেখ হাসিনার ‘কণ্ঠে’ নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়।

সারাবাংলা/জিএস/ইআ