Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: জেলার মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে এই অভিযান পরিচালিত হয়।

কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানে রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদ এর বাড়ীর চতুর্থ তলায় অভিযান চালিয়ে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪টি রাইফেলের গুলির খোসা, ৪টি রাইফেলের গুলির সামনের অংশ, একটি রিভলবার, ২০ রাউন্ড রিভলবারের গুলি, ২টি রাইফেলের গুলির চার্জার, ১টি পিস্তলের কভার, ১টি রাইফেলের কভার, ৩টি ভারতীয় দশ রুপির নোট, ১টি ভারতীয় বিশ রুপির নোট, ২টি ভারতীয় একশত রুপির নোট, ১টি বাইনো কুলার, ৯টি পাসপোর্ট এবং ১টি কালো রংয়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো