Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুই কলেজের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) বেলা আড়ইটার দিকে সায়েন্স ল্যাবরেটরিতে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা কলেজের আহত শিক্ষার্থীরা জানান, আজ ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল আজ। অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে বাসযোগে সব শিক্ষার্থীরা একে একে বের হয়ে যায়। বাস তিনটি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছলে সিটি কলেজের শিক্ষার্থীরা বাসগুলো থামিয়ে তাদের মারধর করে। তবে কী কারণে তাদের ওপর হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীরা তা জানাতে পারেনি।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার পর খবর পেয়ে ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীরা এসে সিটি কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই দুই ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুই কলেজের মোট ৩০জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো