Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়নুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, মাইনুলকে পুলিশ সদর দফতরে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল হোসেনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করেছে সরকার। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসানকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আইজিপির দায়িত্বে থাকা ময়নুল হোসেনকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হতে পারে।

এর আগে বুধবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত উপমহাপরিদর্শক বাহারুল আলমকে অবসর থেকে ফিরিয়ে এনে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সন্ধ্যায় একই মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে শেখ মো. সাজ্জাত আলীকে ভূতাপেক্ষভাবে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে চাকরিতে বহাল করে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/টিআর
বিজ্ঞাপন

আরো