Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন চক্রবর্তী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে অনেক নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। সে সবে অভিনয় করেছেন দেশ বিদেশের অনেক তারাকা। এবার তার উপন্যাস অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তী।

বাংলাদেশের আফসানা মিমিকে দেখা যাবে মিঠুনের বিপরীতে। এটি নির্মাণ করছেন কলকাতার ‘সহজ পাঠের গপ্পো’খ্যাত পরিচালক মানসমুকুল পাল। জানা গেছে, ছবিটি নির্মাণের আগে বাংলাদেশে ভ্রমণ করবেন পরিচালক। কারণ, উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান চিত্রনাট্য লেখার আগে।

সেই বিষয়ে তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমে বলেন, ‘হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।’

বিজ্ঞাপন

শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পরিচালক। ছবির অনেকটা শ্যুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুল পালের হাতে আরও ৩ টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি এই ছবির শুটিং শুরু করবেন।

সারাবাংলা/এজেডএস