Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তানজিব-অবন্তীর নতুন গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতশিল্পী তানজিব সরোয়ার ও অবন্তী সিঁধির গাওয়া গান ‘গা ছুঁয়ে বলো’। গত বছর প্রকাশিত গানটি অনেক জনপ্রিয়তা লাভ করে। এ সংগীতশিল্পী জুটির নতুন এসেছে। ‘প্রেমের টানে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন তানজিব সারোয়ার। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানচিত্রে মডেল হয়েছেন তানজিব সারোয়ার ও মারিয়া হোসেন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

নাটাই মিউজিক থেকে শিগগির এটি প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, ‘‘গা ছুঁয়ে বলো’ গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে আমরা বেশ প্রশংসা পেয়েছি। তাই শ্রোতাদের জন্য আমাদের নতুন গান। কথা ও সুরের বাইরে এটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। আমি আশা করছি আগের মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।’

বিজ্ঞাপন

নাটাই মিউজিক কর্ণাধার শরিফ উদ্দিন জানান, তাদের চ্যানেলের মিলন ও পূজার ‘কি করে বোঝাই’, আসিফের ‘ছলনা’ ও সুমি শবনমের ‘তোর ডানে বামে’ গানগুলো দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

সারাবাংলা/এজেডএস