Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি

ঢাকা: ডাচ-বাংলা ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকটির সবধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। ডাচ-বাংলা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ এ অনুমোদন দেয়।

জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম পাঁচ দিন ব্যাংকের সবধরনের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ) ও এজেন্ট ব্যাংকিংসহ ডাচ-বাংলা ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে ১ জানুয়ারি থেতে ৫ জানুয়ারি পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে বলে এ বিষয়ে ওই ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো