Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ বাংলাদেশি জেলেকে বেনাপোল দিয়ে হস্তান্তর করল ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ২৩:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: মংলা সুন্দরবন দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের কোস্টগার্ড হাতে আটক ৬ বাংলাদেশি জেলেকে এক বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ২০২৩ সালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে তাদের আটক করা হয়।

তারা হলেন- রাজু সরদার, ইসরাত খান, মোহাম্মদ আলী শেখ, ইলিয়াস শেখ, বাবুল রশিদ ও শেখ রাসেল। তারা বাগেরহাট জেলার রামপালের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

দেশে ফিরে জেলেরা বলেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর আমরা আটক হওয়ার পর কোস্টগার্ড দমদম থানা পুলিশের নিকট হস্তান্ত করলে কলকাতা, দমদম সেন্ট্রাল কারাগারে ১ বছর সাজা ভোগ শেষে দেশে ফেরত দেন।

বিজ্ঞাপন

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া বলেন, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৬জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসআর